২২ জুন থেকে রেলের অগ্রিম টিকিট

    নিজস্ব প্রতিবেদক : ২২ জুন থেকে রেলের অগ্রিম টিকিট পেতে পারেন ঈদে নাড়ীর টানে ঘরে ফিরতে ইচ্ছুক যাত্রীরা। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের সম্ভাব্য তারিখ আগামী ৬ জুলাই ধরে টিকিট বিক্রির এ পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে রেল কর্তৃপক্ষ এখনও অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। সংস্থাটির পরিচালক (জনসংযোগ) সৈয়দ জহুরুল ইসলাম বলেন, আজ বুধবার রেলমন্ত্রী…

    Read More

      বিনা চিকিৎসায় মান্নাকে কারাগারে ফিরিয়ে নেওয়ার অভিযোগ

      আজ সংবাদ সম্মেলন রিকু আমির : চিকিৎসা ছাড়াই নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর তোপখানা রোডস্থ নাগরিক ঐক্যের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আদালতের নির্দেশে মান্নাকে গত ৮ জুন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করেছিল কারা কর্তৃপক্ষ। গত মঙ্গলবার দুপুরে তাকে নেওয়া…

      Read More

        এ বছর সর্বনিম্ন ফিতরা ৬৫ টাকা সর্বোচ্চ ১৬৫০

        রফিক আহমেদ : এ বছর সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৬৫ টাকা এবং সর্বোচ্চ ১ হাজার ৬৫০ টাকা। গত ঈদুল ফিতরেও এ পরিমাণ ফিতরা ছিল বলে জানা গেছে। গতকাল ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ফিতরা নির্ধারণী সভার পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় যে, ইসলামী শরীয়াহ মতে আটা, খেজুর, কিসমিস, পনির…

        Read More

           শিক্ষকদের যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দিতে হবে : ড. আকাশ

          রফিক আহমেদ : সকল শিক্ষকদের যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক বিশিষ্ট অর্থনীতিবিদ ড. এম এম আকাশ। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের উদ্যোগে ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক ওই সভা অনুষ্ঠিত হয়। ড. এম এম আকাশ…

          Read More

            শিক্ষাপ্রতিষ্ঠানে সাংসদদের সভাপতি পদ বাতিলে সাংসদে ক্ষোভ

            মাহমুদুল আলম : ক্ষমতাবলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সংসদ সদস্যদের সভাপতি পদে না থাকার বিষয়ে রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট। সংসদে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোতাহার হোসেন। তিনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি আমরা থাকব না, থাকবে কি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেবরা? জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে গতকাল…

            Read More

              হত্যা-সন্ত্রাস বন্ধে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াতের

              রফিক আহমেদ : গুপ্তহত্যা ও সন্ত্রাস দমনের লক্ষ্যে জাতীয় ঐক্যের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ আহ্বান জানান। বিবৃতিতে ডা. শফিক বলেন, একজন কলেজ শিক্ষককে দিনের বেলা চাপাতি দিয়ে কুপিয়ে আহত করার ঘটনায় তিনি গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ…

              Read More

                বাংলাদেশে সাঁড়াশি অভিযানে লাভ ভারতের : দিল্লিকে ঢাকার হাইকমিশন

                মাছুম বিল্লাহ : বাংলাদেশে জঙ্গি-বিরোধী সাঁড়াশি অভিযানে প্রতিবেশী দেশ ভারতের নিরাপত্তার পক্ষেও বিশেষ গুরুত্বপূর্ণ বলে ভারতের বিদেশ মন্ত্রণালয়কে জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি রিপোর্ট দেন, যেটি ভারতের প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। শুক্রবার কলকাতার আনন্দবাজার পত্রিকা এ খবর দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের…

                Read More

                  বগুড়ায় ভ্যান চালককে কুপিয়ে হত্যা, আটক ৬

                  প্রবীর মোহন্ত, বগুড়া : বগুড়ায় সজল সাকিদার (২২) নামের এক অটোভ্যান চালককে কুপিয়ে হত্যার ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। জেলার ধুনট উপজেলার কালেরপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সজল ধুনটের সরুগ্রাম এলাকার সাইফুল ইসলামের ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাজার থেকে সজল বাড়ি ফেরার পথে কতিপয় দুর্বৃত্তরা…

                  Read More

                    দেশ নিয়ে যারা চিন্তা করেন তারা শঙ্কিত : মাহবুবুর

                    কিরণ সেখ : দেশ নিয়ে যারা চিন্তা করেন তারা আজ শঙ্কিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। ‘সারাদেশে গুম-খুন-গুপ্তহত্যা ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা এবং বিরোধী দলের…

                    Read More

                      নীলফামরীতে বিদেশি পিস্তলসহ স্বামী-স্ত্রী আটক

                      নূর সিদ্দিকী, নীলফামারী : নীলফামারী জেলার ডোমার উপজেলা শহরে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিনসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে নীলফামারী র‌্যাব-১৩। শুক্রবার দুপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামন থেকে র‌্যাব-১৩ তাদের আটক করে। আটককৃতরা হলো, ডোমার উপজেলার সদর বামুনিয়া ইউনিয়নের বারবিশা গ্রামের আবুল হোসেনের ছেলে নুর ইসলাম (৩৮) ও তার স্ত্রী রোকেয়া বেগম…

                      Read More