শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোয় ইতালি
ডেস্ক রিপোর্ট : ইউরো কাপের ম্যাচে শুক্রবার শেষ মুহূর্তের গোলে সুইডেনকে হারিয়ে নকআউট পর্ব তথা শেষ ষোলো নিশ্চিত করেছে গতবারের রানার আপ ইতালি। ইব্রাহিমোভিচদের এদিন ১-০ ব্যবধানে হারিয়েছে তারা। ‘ই’ গ্রুপে এর আগে বেলজিয়ামকে ২-০ ব্যবধানে হারিয়েছিলো ইতালি। সুইডিশদের বিরুদ্ধে এদিন কঠিন লড়াই করেই জিততে হয়েছে ইতালির। আক্রমণ পাল্টা-আক্রমণের মধ্য দিয়ে গোলশূন্যভাবে ম্যাচটির প্রথমার্ধ শেষ…