পাকিস্তানে নারীর এসিডে ঝলসে গেলেন পুরুষ

    আন্তর্জাতিক ডেস্ক : বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় পাকিস্তানে একজন পুরুষকে এসিডে ঝলসে দিয়েছেন একজন নারী। কর্মকর্তাদের বরাতে বিবিসি বলছে, মোমেল মাই নামের ওই নারীর সঙ্গে এসিড হামলার শিকার সাদাকাত আলির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু এরপরও বিয়ে করতে অস্বীকৃতি জানালে সাদাকাত আলির উপর ক্ষিপ্ত হয়ে এই কা- ঘটান মোমেল মাই। তবে মোমেল মাই দাবি করেছেন, হামলা থেকে নিজেকে রক্ষার জন্যই তিনি এসিড ছুঁড়েছেন। আলিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিডিনিউজ
    তার শরীরের ৫০ ভাগই পুড়ে গেছে। পাকিস্তানে প্রতিবছর এসিড হামলার শত শত ঘটনা ঘটে। কিন্তু এসব হামলা শিকার হন সাধারণত নারীরাই। পুরুষের এডিস হামলার শিকার হওয়ার ঘটনা বিরল। স্থানীয় পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে হামলার শিকার হন আলি। মাইয়ের বাড়ির বাথরুমে আলি গোসল করে বের হওয়ার পর তার উপর এসিড ছুঁড়ে মারা হয়। তবে মোমেল মাই দাবি করেছেন, হামলা থেকে নিজেকে রক্ষার জন্যই তিনি এসিড ছুঁড়েছেন। হামলার সময় আলি ঘুরে দাঁড়ানোর কারণে এসিড তার মুখে লাগেনি। কিন্তু শরীরের পেছনের অংশ ঝলসে গেছে। আলি এবং মাই দুজনের বিবাহিত। তাদের আলাদা সংসার রয়েছে। কিন্তু তাদের মাঝে বেশ কয়েকবছর ধরে সম্পর্ক গড়ে ওঠে।

    মাই তার স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আলিকে বিয়ে করতে চেয়েছিলেন। পাকিস্তানের দুনিয়া টিভি জানিয়েছে, দেশটিতে এসিড হামলার শিকার ৮০ ভাগই নারী। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ায় এসিড খুব সহজেই সংগ্রহ করা যায়। সাধারণত প্রেম অথবা অন্যান্য প্রস্তাব এবং পারিবারিক কলহের জেরে এই অঞ্চলের দেশগুলোতে এসিড হামলার ঘটনাগুলো ঘটে থাকে।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *